শিরোনাম

টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, সাকলাইনের অভিষেক

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, সাকলাইনের অভিষেক
বাংলাদেশ ও অস্ট্রেলিয়া দলের মধ্যকার টস

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ জয়ের পর ফুরফুরে মেজাজে আছে জাতীয় ক্রিকেট দল। আজ চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক তাওহীদ হৃদয়।

ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জয়ের পর টি-টোয়েন্টিতেও জয় পেতে চায় টাইগাররা। সেই লক্ষ্যে বুধবার (১৭ জুন) মাঠে নেমেছে টাইগাররা।

তৃতীয় ওয়ানডেতে চোট পাওয়ায় টি-টোয়েন্টির প্রথম ম্যাচ থেকে ছিটকে পড়েছেন টাইগার উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস। অন্যদিকে শেষ মুহূর্তে একাদশে জায়গা পেয়েছেন সৌম্য সরকার।

আজ অভিষেক হতে যাচ্ছে ডানহাতি পেসার আবদুল গাফফার সাকলাইনের। আর ১৩তম টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে অভিষেক হচ্ছে তাওহিদ হৃদয়ের।

বাংলাদেশ একাদশ

সৌম্য সরকার, তানজিদ হাসান, সাঈফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয় (অধিনায়ক), শামীম হোসেন পাটোয়ারী, মাহেদি হাসান, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, আব্দুল গাফফার সাকলাইন, শরিফুল ইসলাম।

অস্ট্রেলিয়া একাদশ

মিচেল মার্শ (অধিনায়ক), জশ ইংলিস, কুপার কনোলি, ম্যাট রেনশো, টিম ডেভিড, নিখিল চৌধুরী, জোয়েল ডেভিস, জাভিয়ের বার্টলেট, নাথান এলিস, অ্যাডাম জাম্পা, স্পেন্সার জন্সন

/জেএইচ/