


একসময় হবিগঞ্জের বানিয়াচংয়ে কচু আবাদের কারণে অন্য এলাকার মানুষ ব্যঙ্গ করে বলতেন, ‘বাইন্যাচুঙ্গের কচুর মোড়া’। কিন্তু এখন সময় বদলেছে।

মৌলবীবাজারের শ্রীমঙ্গলে পুলিশি বাধা অতিক্রম করে আসা এনসিপি নেতাদের হবিগঞ্জে প্রবেশের মুখে ফের আটকে দিয়েছে পুলিশ।

হবিগঞ্জে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে পৌর এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

হবিগঞ্জের বাহুবল উপজেলার আদিত্যপুর ও আরিচাপুর গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় দুজন নিহত হয়েছেন। এতে ৪০ জন আহত হয়েছেন।

মৌলভীবাজারে বাস আটক করে শ্রমিক হয়রানি, নির্যাতন করার প্রতিবাদে সর্বাত্মক পরিবহন ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছে হবিগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ। আগামী ৩ জুন ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য হবিগঞ্জ জেলায় এই ধর্মঘট চলবে।

হবিগঞ্জ শহরের বাইপাস সড়কে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলের আরোহী বাবা-ছেলে নিহত হয়েছেন। শনিবার (১৬ মে) রাত ১০টার দিকে জেলার সদর উপজেলার পোদ্দারবাড়ি এলাকায় হবিগঞ্জ-নছরতপুর বাইপাস সড়কে এ ঘটনা ঘটে।

হবিগঞ্জে দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে মানহানির মামলা করা হয়েছে।

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় দুই বীমা প্রতিষ্ঠানের গ্রাহক সংগ্রহকে কেন্দ্র করে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের মানুষ অন্যায়কে সহ্য করে না, বারবার মানুষ অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছে। আমরা জুলাই যুদ্ধকে ধারণ করি, জুলাই সংগ্রামকে ধারণ করি, জুলাই অভ্যুত্থানকে ধারণ করি।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় শত শত মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। লাইনচ্যুত বগিগুলো থেকে তেল গড়িয়ে পড়তে দেখে অনেকে তা সংগ্রহের চেষ্টা চালায়। একপর্যায়ে পরিস্থিতির অবনতি হলে তেল লুট বন্ধে ঘটনাস্থলে বিজিবি মোতায়েন করা হয়েছে।

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বাসের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে ৪ জনের প্রাণহানি হয়েছে। শনিবার (২১ মার্চ) দিবাগত রাতে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের আন্দিউড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকার মধ্যেই দলটির কার্যালয় খুলে দেওয়া হয়েছে। এর কয়েক ঘণ্টা পর কার্যালয়ের মূল ফটকে আগুন ধরিয়ে দেন একদল তরুণ।

হবিগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন এই ফলাফল ঘোষণা করেন।

বাংলাদেশকে আর কোনোভাবেই বিভক্ত হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

হবিগঞ্জে ট্রাকভর্তি ধানের তুষের নিচ থেকে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ করেছে ৫৫- বিজিবি। যার বাজার মূল্য প্রায় ৬২ লাখ টাকা।

হবিগঞ্জে বালুভর্তি ট্রাকসহ বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক্স ও শাড়ি জব্দ করেছে ৫৫ বিজিবি। যার বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহাদী হাসানকে জামিন দিয়েছেন আদালত। রবিবার (৪ জানুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে তার জামিন শুনানি হয়। মাহাদী হাসানের আইনজীবী এম এ মজিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার সদস্য সচিব মাহদী হাসানকে কারণ দর্শানোর (শোকজ) চিঠি দেওয়া হয়েছে।

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে আটক এনামুল হাসান নয়ন নামের এক তরুণকে আটকের পর আন্দোলনের মুখে মুক্তি দেওয়া হয়েছে।

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত কর্মী শেখ হৃদয়ের দায়ের করা মামলায় আজিজুল হক বিপ্লবকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
