হবিগঞ্জে পরিবহন ধর্মঘট স্থগিত, বাস চলাচল স্বাভাবিক

হবিগঞ্জ সংবাদদাতা

প্রশাসনের আশ্বাসের পর হবিগঞ্জে ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আপাতত স্থগিত করেছে জেলা মোটর মালিক গ্রুপ। ফলে জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল।
তিনি বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশন ও প্রশাসনের পক্ষ থেকে আশ্বাসের প্রেক্ষিতে ধর্মঘট আপাতত স্থগিত করা হয়েছে। আগামী রবিবার ঢাকায় এ বিষয়ে একটি সভা অনুষ্ঠিত হবে। সেখানে হবিগঞ্জের পরিবহন মালিক-শ্রমিকদের বিভিন্ন দাবি ও সমস্যা নিয়ে আলোচনা হবে।
এর আগে, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ধর্মঘটের ঘোষণা দেন হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের বিরতিহীন এক্সপ্রেস বাসের চালক ও শ্রমিকদের মৌলভীবাজারের এসএমএস পরিবহন শ্রমিক-মালিকরা শেরপুরে আটক করে গাড়ি ভাঙচুর ও শ্রমিকদের মারধর করে আসছেন। বর্তমানে তাদের ৩টি গাড়ি নিজেদের কার্যালয়ের সামনে নিয়ে আটকে রাখা হয়েছে। এমন পরিস্থিততে ১ অক্টোবর থেকে জেলার কোনো সড়কে কোনো ধরনের গণপরিবহন চলাচল করবে না। বিষয়টি সমাধান না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।
এদিকে, দীর্ঘদিন ধরে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ ও মৌলভীবাজার এসএমএস পরিবহন মালিক-শ্রমিকদের মধ্যে বিরোধ চলে আসছে। বিভিন্ন সময়ে বাস চলাচলে বাধা, শ্রমিকদের মারধর ও গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে।

হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা