বৈছাআ নেতা মাহদীর বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপের অভিযোগ

হবিগঞ্জ সংবাদদাতা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্যসচিব মাহদী হাসানের বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার গোপায়া ইউনিয়নের পশ্চিম ভাদৈ গ্রামে এ ঘটনা ঘটে। তবে পুলিশ বলছে, পেট্রল বোমা হামলার কোনো প্রমাণ মেলেনি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুন লাগতে পারে।
মধ্যরাতে মাহদী হাসান ফেসবুক লাইভে এসে দাবি করেন, রাতে পরিবারের সদস্যরা ঘুমাতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় তাদের ঘরের টিনের চালের ওপর পরপর দুটি বিস্ফোরণের শব্দ হয়। একই সময়ে তার ছোট চাচা আনোয়ার আলীর ঘরের বৈদ্যুতিক মিটার লক্ষ্য করে আরেকটি পেট্রল বোমা ছোড়া হয়। এতে মিটারটি পুড়ে যায়। বিষয়টি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে।
তবে পেট্রল বোমা নিক্ষেপের কোনও আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, মাহদীর চাচার ঘরের বৈদ্যুতিক মিটার থেকে ব্যাটারিচালিত রিকশা চার্জ দেওয়া হয়। ওই মিটারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ওসি আরও বলেন, আগুন দেখে মাহদীসহ পরিবারের সদস্যরা ঘর থেকে বের হয়ে আসেন। তবে ফেসবুক লাইভে মাহদী পেট্রল বোমা নিক্ষেপের যে অভিযোগ করেছেন, ঘটনাস্থলে তার কোনো আলামত পাওয়া যায়নি।

ভোরেই রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান