হবিগঞ্জে রাস্তা নিয়ে সংঘর্ষ, নিহত ২

হবিগঞ্জে রাস্তা নিয়ে সংঘর্ষ, নিহত ২
হবিগঞ্জ সংবাদদাতা

হবিগঞ্জের বাহুবল উপজেলার আদিত্যপুর ও আরিচাপুর গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় দুজন নিহত হয়েছেন। এতে ৪০ জন আহত হয়েছেন।
সোমবার (১৬ জুন) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাহুবল উপজেলার আদিত্যপুর গ্রামের সেলু মিয়া (৫৩) ও হেলাল মিয়া (৩৭)।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুই গ্রামের মধ্যবর্তী চলাচলের রাস্তা নিয়ে আদিত্যপুর গ্রামের মোসাহিদ মেম্বার এবং আরিচাপুর গ্রামের নাসির ও আক্তারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ বিরোধকে কেন্দ্র করে সোমবার (১৬ জুন) দুপুর ১টার দিকে দুই গ্রামের ২০০ থেকে ২৫০ জন লোক দেশীয় অস্ত্রশস্ত্র, টেঁটা, রামদা, লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্থানীয় ডুবাঐ বাজারে দুই পক্ষ আবারও সংঘর্ষে জড়ায়। একপর্যায়ে সেলু মিয়া ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। পরে তাকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরোও জানা গেছে, আহতদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে রাত ১১টার দিকে গুরুতর আহত হেলাল মিয়াকে ওই হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, কবরের পাশের রাস্তা নিয়ে এ সংঘর্ষ হয়। এতে দুজন নিহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ: আহত অর্ধশতাধিক