শিরোনাম

হবিগঞ্জে এনসিপির ওপর হামলা: ছাত্রদল সভাপতিসহ ১১ জনের জামিন

হবিগঞ্জ সংবাদদাতা
হবিগঞ্জ সংবাদদাতা
হবিগঞ্জে এনসিপির ওপর হামলা: ছাত্রদল সভাপতিসহ ১১ জনের জামিন
গত ২৮ জুলাই হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার ঘটনায় সারজিস আলম আহত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় করা মামলায় হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি রাজীব আহমেদ রিংগনসহ ১১ জনের জামিন মঞ্জুর করেছেন আদালত। রবিবার (২ আগস্ট) দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ১- এর বিচারক আব্দুল মান্নানের আদালত তাদের জামিন দেন।

রিংগন ছাড়া জামিনপ্রাপ্ত অন্যরা হলো– আশরাফুজ্জামান রিয়াজ, আসিফুল ইসলাম ইমন, মোজাক্কির হোসেন ইমন, এম এইচ শিমুল, আল সাইমন, মাহফুজ চৌধুরী, ইসতিয়াক রহমান ইসতি, শেখ সাব্বির, নাজমুল হোসেন অনি ও রক্সি ইসলাম। তারা সবাই ছাত্রদল ও যুবদলের রাজনীতির সাথে জড়িত বলে জানা গেছে।

এদিন বেলা ১২টার দিকে ওই মামলায় আসামিরা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

এর আগে, গত ২৮ জুলাই সন্ধ্যায় হবিগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে হামলার ঘটনা ঘটে। এতে এনসিপি নেতা সারজিস আলমসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।

এই ঘটনায় গত ৩০ জুলাই হবিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি রাজীব আহমেদ রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। মামলার বাদী হবিগঞ্জ জেলা যুবশক্তির আহ্বায়ক তন্ময় তাহের রুবেল।

/এফআর/