শিরোনাম

সুনামগঞ্জের ৫ আসনেই বিএনপির জয়

সুনামগঞ্জ সংবাদদাতা
সুনামগঞ্জের ৫ আসনেই বিএনপির জয়
লোগো।

সুনামগঞ্জের ৫টি আসনের সবকয়টিতেই জয় পেয়েছে বিএনপি। কেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফলে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

সুনামগঞ্জ-১ আসনে (তাহিরপুর, জামালগঞ্জ, মধ্যনগর ও ধর্মপাশা) বিএনপির কামরুজ্জামান কামরুল বিজয়ী হয়েছেন। নিকটতম ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী তোফায়েল আহমদ খান।

সুনামগঞ্জ-২ আসনে (দিরাই -শাল্লা) বিজয়ী হয়েছেন বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী নাছির উদ্দিন চৌধুরী। নিকটতম ছিলেন জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী মোহাম্মদ শিশির মনির।

সুনামগঞ্জ-৩ আসনে (শান্তিগঞ্জ ও জগন্নাথপুর) বিজয়ী হয়েছেন বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমেদ। নিকটতম রয়েছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র আনোয়ার হোসেন।

সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর) আসনে বিজয়ী হয়েছেন বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী নূরুল ইসলাম নূরুল। নিকটতম প্রতীদন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. সামছ উদ্দিন।

সুনামগঞ্জ-৫ আসনে (ছাতক দোয়ারা বাজার) বিজয়ী হয়েছেন বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী কলিম উদ্দিন আহমদ মিলন। নিকটতম রয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপালার প্রতীক নিয়ে আবু তাহির মোহাম্মদ আব্দুস সালাম।

/এসআর/