হাওরে উচ্চ শব্দে গানবাজনা, ৬ নৌকার মালিককে জরিমানা

সুনামগঞ্জ সংবাদদাতা

নিষেধাজ্ঞা থাকার পরও টাঙ্গুয়ার হাওরে উচ্চ শব্দে মাইকে গানবাজানোর ঘটনায় পর্যটকবাহী ৬ নৌকার মালিককে জরিমানা করা হয়েছে। এছাড়া ১৪টি সাউন্ড বক্স জব্দ এবং ৬ জনকে আটক করা হয়। রবিবার (৩১ মে) বিকালে হাওরে অভিযান চালিয়ে এ ব্যবস্থা নেয় প্রশাসন।
স্থানীয়রা জানান, গত শনিবার হাওরে একদল তরুণ নৌকায় করে ঘুরতে যান। ফেরার পথে নৌকার ছাদে তারা উচ্চ শব্দে মাইকে বাজানো গানের তালে নেচে-গেয়ে আনন্দ করছিলেন। এ সময় তামিম নামের এক কিশোর পানিতে পড়ে নিখোঁজ হয়। পরদিন রবিবার বিকালে পানিতে তার মরদেহ ভেসে ওঠে।
এদিন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান মানিকের নেতৃত্বে হাওরে অভিযান চালানো হয়। এ সময় ৬টি নৌকায় থাকা সাউন্ড বক্স জব্দ করা হয় এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের জরিমানা করা হয়।
ইউএনও মেহেদী হাসান মানিক বলেন, আমরা হাওরে পর্যটকদের আসতে উৎসাহিত করি। তাদের অবশ্যই হাওরের প্রকৃতি-পরিবেশের বিষয়টি খেয়াল রাখতে হবে। স্থানীয় বাসিন্দাদের যেন কোনোভাবে অসুবিধা না হয়, সেটিও মাথায় রাখতে হবে। প্রশাসনের নির্দেশনা না মানলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।