শিরোনাম

তাহিরপুরে অধ্যক্ষকে রাজসিক বিদায়

সুনামগঞ্জ সংবাদদাতা
তাহিরপুরে অধ্যক্ষকে রাজসিক বিদায়
অধ্যক্ষকে ঘোড়ায় চড়িয়ে ফুলেল শ্রদ্ধা জানান শিক্ষক-শিক্ষার্থীরা। ছবি: সংবাদদাতা

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট সরকারি কলেজের অধ্যক্ষ জুনাব আলীকে রাজসিক বিদায় সংবর্ধনা দিয়েছেন কলেজের শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) কলেজ মাঠে বিদায় সংবর্ধনা উপলক্ষে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরিদ উদ্দিন আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদায়ী অধ্যক্ষ জুনাব আলী।

বিদায় (1)

বিদায়ী অধ্যক্ষের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন জয়নাল আবেদীন ডিগ্রি কলেজের প্রভাষক নুর আহাম্মদ, জনতা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোদাচ্ছির আলম, বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শফিকুল ইসলাম ধানু, ম্যানেজিং কমিটির সদস্য নুরুল হক মাস্টার, বাদাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক হাবিবুর রহমান হাবিব, প্রভাষক টিটো বিশ্বাস, মাস্কোরা বেগম, মো. কামরুজ্জামান হেলাল, মো. মিছবা উদ্দিন, এস এম ইমরানুল হক, মৃদুল কান্তি কর, মো. বাবুল মিয়া, এম নাহিদুল ইসলাম, হানিফ, লিটন চন্দ্র সরকার , বীরেন্দ্র কুমার দে, মোহাম্মদ শুকুর আলী, নেহারুল হক, সহকারি অধ্যাপক মো. বাহা উদ্দিন, আবু সালেহ মুহাম্মদ সামাদুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভার পর বিদায়ী অধ্যক্ষকে শিক্ষক-শিক্ষার্থীদের পক্ষ থেকে স্মারক ও বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

মধ্যাহ্নভোজ শেষে ঘোড়ায় চড়িয়ে অধ্যক্ষকে ফুলেল শ্রদ্ধা জানান শিক্ষক-শিক্ষার্থীরা।

/এসআর/