শিরোনাম

রায়গঞ্জে এক এএসআইকে মারধর

সিরাজগঞ্জ সংবাদদাতা
সিরাজগঞ্জ সংবাদদাতা
রায়গঞ্জে এক এএসআইকে মারধর
রায়গঞ্জ থানা। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের রায়গঞ্জ থানার মামুন নামের এক এএসআই অভিযানে গিয়ে মারধরের শিকার হয়েছেন। শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় উপজেলার ষোলমাইল এলাকায় এ ঘটনা ঘটে।

আহত মামুনকে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার মাথায় ৪টি সেলাই দেওয়া হয়।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান বলেন, এএসআই মামুন ষোলমাইল এলাকায় অভিযানে গিয়েছিল। সেখানে তর্কবিতর্কের একপর্যায়ে কয়েকজন লোক তাকে মারধর করে। স্থানীয়রা তাকে উদ্ধারের পর হাসপাতালে নিয়ে যায়।

এ ঘটনার পর অভিযুক্তদের ধরতে অভিযান চালানো হচ্ছে।

/টিই/