শিরোনাম

নেত্রকোনায় রোহিঙ্গা যুবক আটক

নেত্রকোনা সংবাদদাতা
নেত্রকোনায় রোহিঙ্গা যুবক আটক
আটক রোহিঙ্গা নাগরিক

নেত্রকোনা শহর থেকে রোহিঙ্গা এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (৮ জুন) রাত পৌনে ৯টার দিকে শহরের ছোটবাজার এলাকা থেকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

আটক মো. করিম মিয়ানমারের নাগরিক ও সৌদি আরব প্রবাসী।

নেত্রকোণা সদর থানার ওসি মো. আল মামুন সরকার বলেন, রাতে সন্দেহজনকভাবে এক ব্যক্তি ঘোরাঘুরি করছে এবং তার ভাষা রোহিঙ্গাদের মতো– এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

তিনি বলেন, শনিবার রাতে ওই ব্যক্তি চট্টগ্রাম থেকে নেত্রকোণায় আসেন। তবে কী উদ্দেশ্যে তিনি জেলায় এসেছিলেন, সে বিষয় এখনও স্পষ্ট নয়।

ওসি আরও বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

/এসআর/