শিরোনাম

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা নিয়ে যা জানা গেলো

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা নিয়ে যা জানা গেলো
সুইজারল্যান্ডে ইরান ও মার্কিন প্রতিনিধিদল। কোলাজ: সিজেডএন গ্রাফিক্স

সুইজারল্যান্ডে আলোচনার মধ্যস্থতাকারী কাতার ও পাকিস্তানের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনা ‘ইতিবাচক ও গঠনমূলক’ ছিল। দুই পক্ষের মধ্যে প্রাথমিক আলোচনা শেষ হয়ে গেছে। এই সপ্তাহে সুইজারল্যান্ডে কারিগরি আলোচনা চলবে এবং মধ্যস্থতা তদারকির জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হচ্ছে। হোয়াইট হাউস এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।

উত্তেজনাকর মুহূর্ত: আলোচনার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার (২১ জুন) এক সাক্ষাৎকারে তেহরান প্রতিনিধিদলকে হুমকি দিয়ে ইরানের শীর্ষ আলোচককে ক্ষুব্ধ করেন। যার ফলে আলোচনায় সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। ট্রাম্প ফক্স নিউজকে বলেন, ইরানের সঙ্গে কোনো চুক্তি না হলে যুক্তরাষ্ট্র পুনরায় বোমা হামলা শুরু করতে এবং হরমুজ প্রণালি ‘দখল’ করে নিতে পারে। গুরুত্বপূর্ণ এই জলপথটি সম্পর্কে ইরানি কর্মকর্তাদের তিনি বলেন, ‘তোমরা এটা বন্ধ করে দিলে তোমাদের আর কোনো দেশ থাকবে না। তোমরা নিজেদের দেশেও ফিরতে পারবে না।’

লেবানন সংঘাত: ইসরায়েল এবং লেবাননে ইরান-সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যকার লড়াই আলোচনার আরেকটি প্রধান বাধা। তেহরান লেবাননে ইসরায়েলের প্রাণঘাতী হামলা অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়েছে। মধ্যস্থতাকারীদের মতে, লেবাননে সামরিক অভিযানের সমাপ্তি নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র ও ইরান কাতার এবং পাকিস্তানের সহায়তায় একটি ‘সংঘাত নিরসন সেল’ গঠন করতে সম্মত হয়েছে।

সূত্র: সিএনএন

/জেএইচ/