শিরোনাম

গাছের গর্তে আটকে গেলো কিশোরের হাত

নেত্রকোনা সংবাদদাতা
নেত্রকোনা সংবাদদাতা
গাছের গর্তে আটকে গেলো কিশোরের হাত
পাখির বাচ্চা ধরতে গিয়ে গাছের গর্তে আটকে যায় কিশোরের হাত।

নেত্রকোনার আটপাড়ায় একটি গাছের গর্ত থেকে পাখির বাচ্চা আনতে গিয়ে এক কিশোরের হাত আটকে যায়। প্রায় ৫ ঘণ্টার চেষ্টার পর ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তাকে উদ্ধার করা হয়। শুক্রবার (১২ জুন) বিকালে উপজেলার সোনাজুর গ্রামে এ ঘটনা ঘটে।

নেত্রকোনা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. জাকির হোসেন এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

ওই কিশোরের নাম জারিফ মিয়া। সে উপজেলার সোনাজুর গ্রামের সোহেল মিয়ার ছেলে।

শিশু
উদ্ধারকৃত শিশু

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানায়, শুক্রবার বেলা একটার দিকে জারিফ গ্রামের একটি রেইনট্রিগাছে উঠে পাখির বাচ্চা ধরার চেষ্টা করছিলো। একপর্যায়ে সে গাছের মগডালে উঠে গর্তে বাঁ হাত ঢোকায়। তখন তার হাতটি আটকে যায়। পরে সে নিজে এবং আশপাশের লোকজন বিভিন্নভাবে চেষ্টা করেও হাত বের করতে পারেননি। এ সময় কিশোরটি কান্না শুরু করে। কোনো উপায় না পেয়ে পরিবার ও স্থানীয় লোকজন আটপাড়া উপজেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে উপজেলা ও জেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় ৫ ঘণ্টার চেষ্টার পর সন্ধ্যা ৬টার দিকে জারিফকে নিরাপদে উদ্ধার করা হয়।

আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহানুর রহমান বলেন, উদ্ধারের পর জারিফের শারীরিক অবস্থা স্বাভাবিক আছে।

/এসআর/