শিরোনাম

ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার
সুইজারল্যান্ডে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ছবি: এপি

সুইজারল্যান্ডে আলোচনা সমাপ্তির পর ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে এবং বিদেশে জব্দ থাকা ইরানের কিছু সম্পদ মুক্ত করা হয়েছে।

ইরানের জন্য একটি বড় পুনর্গঠন ও উন্নয়ন পরিকল্পনা চালু করা হয়েছে বলেও জানান তিনি।

যদিও পোস্টটিতে জব্দকৃত সম্পদ বা পুনর্গঠন পরিকল্পনা সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।

এর আগে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজের বরাত দিয়ে ইরানি প্রতিনিধিদলের অর্থনীতি বিশেষজ্ঞ হোসেইন ঘোরবানজাদেহ বলেছিলেন, ইরানের তেল ও তেলজাত পণ্যের ওপর মার্কিন নিষেধাজ্ঞা থেকে অস্থায়ী অব্যাহতির একটি খসড়া চুক্তি সম্পন্ন হয়েছে।

আরাঘচি আরও বলেছেন, আসল পরীক্ষা হবে লেবানন সংঘাত ‘নিরসন সেল’। যেটিতে যুক্তরাষ্ট্র ও ইরান সম্মতি দিয়েছে। মধ্যস্থতাকারী কাতার ও পাকিস্তান জানিয়েছে, এটা লেবাননে সামরিক অভিযানের সমাপ্তি নিশ্চিত করতে সাহায্য করবে।

সূত্র: সিএনএন

/জেএইচ/