আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে যুবদল নেতা বহিষ্কার

নাটোর সংবাদদাতা

নাটোরের সিংড়া উপজেলার ছাতারদীঘি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আলতাব হোসেন আকন্দকে মারধরের ঘটনায় শামীম হোসেন নামের এক যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার করেছে যুবদলের কেন্দ্রীয় কমিটি। সোমবার (১৬ ফেব্রুয়ারি) যুবদলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
শামীম হোসেন উপজেলা যুবদলের সদস্য। দলীয় নীতিপরিপন্থী কর্মকাণ্ড ও নানা অনাচারের কারণে শামীম হোসেনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বহিষ্কার আদেশে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত নেতা ভবিষ্যতে কোনো ধরনের অপকর্মে জড়িত হলে তার দায়দায়িত্ব দল নেবে না। যুবদলের সব পর্যায়ের নেতা-কর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানানো হয়েছে।
গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) সিংড়ার ছাতারদীঘি ইউনিয়নের কালীগঞ্জ বাজারে যুবদল নেতা শামীমের নেতৃত্বে কয়েকজন যুবক আলতাব হোসেন আকন্দের ওপর হামলা করেন। এ সময় দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে তাকে মারধর করা হয়। পরে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
হামলার শিকার আলতাব হোসেন আকন্দ বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।