শিরোনাম

নেইমারকে বিশ্বকাপ ট্রফি উৎসর্গ করলেন নিকো উইলিয়ামস

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
নেইমারকে বিশ্বকাপ ট্রফি উৎসর্গ করলেন নিকো উইলিয়ামস
বিশ্বকাপ ট্রফিতে চুমু দিচ্ছেন নিকো উইলিয়ামস ও নেইমার জুনিয়র (ইনসেটে)

আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার আনন্দের মুহূর্তে ব্রাজিল তারকা নেইমারকে স্মরণ করেছেন স্পেনের ২৪ বছর বয়সী উইঙ্গার নিকো উইলিয়ামস। ক্যারিয়ারের সবচেয়ে বড় এ অর্জনের আনন্দ ও কৃতিত্বের একটি অংশ নিজের শৈশবের আদর্শ নেইমারকে উৎসর্গ করেছেন স্প্যানিশ এ তরুণ।

শিরোপা নির্ধারণী ফাইনালে স্পেনের অন্যতম সেরা পারফর্মার ছিলেন নিকো। ম্যাচ শেষে কাজে টিভিকে দেওয়া সাক্ষাৎকারে উচ্ছ্বসিত নিকো বলেন, এটি তার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত। ছোটবেলা থেকেই নেইমারকে নিজের আইডল হিসেবে দেখার কথাও জানান তিনি। নিকো আশা প্রকাশ করেন, ব্রাজিলিয়ান তারকা ম্যাচটি উপভোগ করেছেন এবং এই বিশ্বজয় নেইমারের জন্যও এক বিশেষ প্রাপ্তি।

ফাইনালে আর্জেন্টিনার ওপর পুরোটা সময় আধিপত্য ধরে রেখেছিল স্পেন। নির্ধারিত সময়ে ৬৫ শতাংশ বলের দখল রাখার পাশাপাশি ১৫টি শট নেয় তারা। এর মধ্যে ১০টি শট দারুণভাবে ঠেকিয়ে দেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। অতিরিক্ত সময়ের প্রথমার্ধে নিকোর নিজের একটি গোল ফাউলের কারণে বাতিল হলেও, কিছুক্ষণ পরেই তার দুর্দান্ত হেড থেকে আসে ফেরান তোরেসের জয়সূচক গোলটি। নিজের গোল বাতিল হওয়া নিয়ে বিন্দুমাত্র আক্ষেপ না রেখে হাসিমুখে স্প্যানিশ এ তারকা জানান, দিনশেষে দল জিতেছে- এটাই সবচেয়ে বড় কথা।

/এমএকে/