শিরোনাম

নাটোরে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৬

নাটোর সংবাদদাতা
নাটোরে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৬
ঘটনাস্থল পরিদর্শন করে প্রশাসন। ছবি: সংগৃহীত

নাটোরের বড়াইগ্রামে জামায়াতে ইসলামী ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।এতে উভয় পক্ষের ৬ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ধানাইদহ এলাকায় এই সংঘর্ষ হয়।এসময় কয়েকটি বাড়ি ভাঙচুরেরও অভিযোগ উঠেছে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার মো. আব্দুল ওয়াহাব ও জেলা প্রশাসক আসমা শাহীন।পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, বিজিবি ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

দলের নেতাকর্মীরা জানান, গুরুতর আহত অবস্থায় নগর ইউনিয়ন জামায়াতের সভাপতি হাসিনুর রহমানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আসাব সরকারকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। অন্যরা প্রাথমিক চিকিৎসা নেন।

এলাকাবাসী ও পুলিশ জানায়, নির্বাচনের পরদিন শুক্রবার বিকালে ধানাইদহ বাজারে নির্বাচনে ভোট দেওয়া সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে জামায়াত কর্মী সাব্বির হোসেনকে মারধর করে বিএনপির কর্মীরা। এরই জের ধরে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সংঘর্ষে জড়ােন জামায়াত ও বিএনপির নেতাকর্মীরা। খবর পেয়ে পুলিশ ও এলাকাবাসী আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/এসআর/