মাধবদীতে কিশোরীকে হত্যার ঘটনা অত্যন্ত নিন্দনীয়: ঢাকা রেঞ্জ ডিআইজি

নরসিংদী প্রতিনিধি

ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেছেন, নরসিংদীর মাধবদীতে কিশোরীকে ধর্ষণ ও হত্যার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এই ঘটনায় ধর্ষণকারী ও শালিশকারী কাউকেই ছাড় দেওয়া হবে না।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে নরসিংদীর মাধবদীতে কিশোরী আমেনা বেগমকে হত্যা ও ধর্ষণের ঘটনাস্থল পরিদর্শন শেষে মাধবদী থানায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রেজাউল করিম মল্লিক বলেন, এই ঘটনায় ইতোমধ্যে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছি। বাকিদেরও গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
সাংবাদিকদের সহযোগিতা চেয়ে তিনি বলেন, ঘটনার পরই পুলিশ সহযোগিতা করেছে। ১০ ফেব্রুয়ারি ধর্ষণের ঘটনা পারিবারিকভাবে পুলিশকে অবহিত করা হয়নি। পুলিশ আগে জানতে পারলে হয়তো ঘটনা এতো বাড়তো না।
হত্যার আগেও ধর্ষণের ঘটনা ঘটেছিল কি-না এমন প্রশ্নে তিনি বলেন, সেটি ময়নাতদন্ত শেষে বলা যাবে। সবার উদ্দেশে বলতে চাই কেউ আইনের উর্ধ্বে নন।
এ সময় উপস্থিত ছিলেন নরসিংদীর পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক, অতিরিক্ত পুশিল সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার, সদর সার্কেল আনোয়ার হোসেন শামীমসহ ঢাকা রেঞ্জ ও নরসিংদী জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তারা।
এর আগে তিনি মাধবদীর বিলপাড় এলাকায় কিশোরীর বাড়ি ও হত্যাকাণ্ডের স্পট পরিদর্শন করেছেন।