শিরোনাম

নরসিংদীতে হামের টিকা দেওয়া শুরু হবে সোমবার

নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে হামের টিকা দেওয়া শুরু হবে সোমবার
সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত

নরসিংদীতে সোমবার থেকে জেলা জুড়ে শুরু হচ্ছে হাম-রুবেলার টিকাদান কার্যক্রম। চলবে ১০ মে পর্যন্ত। ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুরা পাবেন এই টিকা। তবে হাসপাতালে ভর্তি অসুস্থ শিশুরা এই টিকা কার্যক্রমের বাইরে থাকবে।

রবিবার (১৯ এপ্রিল) দুপুরে নরসিংদী সিভিল সার্জন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সিভিল সার্জন ডা. বুলবুল কবির।

এ সময় তিনি বলেন, রুটিন ইপিআই প্রোগ্রামের বাইরে সাড়ে ১৭ শত অস্থায়ী ক্যাম্পে ৩ লাখ ১০ হাজার শিশুকে টিকা দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মেডিকেল কর্মকর্তা তৃষা জাফরিন, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ প্রমুখ।

/এসআর/