শিরোনাম

রূপগঞ্জে পিস্তলসহ আটক ২ মাদক কারবারি

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
রূপগঞ্জে পিস্তলসহ আটক ২ মাদক কারবারি
আটক দুই ব্যক্তি। ছবি: সিটিজেন জার্নাল

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় একটি পিস্তলসহ ২ মাদক কারবারিকে আটক করেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। বুধবার (১১ মার্চ) রাত ১২টার দিকে উপজেলার ঠাকুরবাড়ির টেক এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় মাদক কারবারিদের হামলায় ৮ যুবদল নেতা আহত হয়েছেন।

আটক এক মাদক কারবারি নাম আবু হানিফ। অন্য জনের নাম জানা যায়নি। পরে তাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু ও পুলিশ সুপারের নির্দেশে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে আসছে রূপগঞ্জ থানা পুলিশ ও বিএনপির নেতাকর্মীরা। এর ধারাবাহিকতায় বুধবার রাত ১২টার দিকে ঠাকুরবাড়ির টেক এলাকা থেকে পিস্তলসহ আবু হানিফ ও তার এক সহযোগীকে আটক করেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। এ সময় তারা প্রাইভেটকারে মাদক বহন করে নিয়ে যাচ্ছিলেন।

তিনি আরও বলেন, মাদক কারবারিদের হামলায় ৮ যুবদল নেতাকর্মী আহত হন। জব্দ করা হয় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার। পরে আটকদের থানায় হস্তান্তর করা হয়েছে।

/এসআর/