প্যারোলে মুক্তি না পেয়ে জেলগেটেই বাবার লাশ দেখলেন ছাত্রলীগ নেতা

বরিশাল সংবাদদাতা

মৃত বাবার মুখ শেষবারের মতো দেখাতে প্যারোলে মুক্তির আবেদন করেছিলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বরিশাল মহানগরের ১৫ নম্বর ওয়ার্ড সভাপতি শাহরুখ খানের স্বজনরা। তবে দীর্ঘ দেড় ঘণ্টা অপেক্ষার পরেও মুক্তির অনুমতি মেলেনি। তাই ম্যাজিস্ট্রেটের সহযোগিতায় কারাফটকে বাবার লাশ দেখার সুযোগ দেওয়া হয়। তবে এ ঘটনায় স্বজনরা হতাশা প্রকাশ করেছেন।
বুধবার (২৯ এপ্রিল) বিকেলে বরিশাল কেন্দ্রীয় কারাগারে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে ছাত্রলীগ নেতা শাহরুখের বাবা আবুল বাশার খান (৫৮) মারা যান। এর আগে গত শুক্রবার মধ্যরাতে ১৫ নম্বর ওয়ার্ডের নিউ সার্কুলার রোডে নিজ বাসা থেকে গ্রেপ্তার হন শাহরুখ। এরপর থেকে তিনি বরিশাল কেন্দ্রীয় কারাগারে আছেন। তাকে জুলাই অভ্যুত্থান পরবর্তী দায়ের হওয়া বিএনপির অফিস পোড়ানোসহ ১১টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। ৫ আগস্টের পর তিনি ৮টি মামলায় অভিযুক্ত ছিলেন। তবে আটকের পর তাকে নতুন আরও তিনটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান শাহরুখের ভাই সালমান খান।
তিনি বলেন, বাবার মৃত্যুর পর কারাগারে থাকা ছোট ভাই শাহরুখের প্যারোলে মুক্তির জন্য জেলা প্রশাসকের দফতরে আবেদন করি। তবে সেখানে প্রায় দেড় ঘণ্টা তাদের বসিয়ে রাখা হয়। এরপর একজন ম্যাজিস্ট্রেট এসে বলেন, ‘আপনারা কারাগারে যান, আমরা সেখানে বলে দিচ্ছি।’
সালমান আরও বলেন, কারাগারে যাওয়ার পর সেখানকার কর্মকর্তারা জানান, জেলা প্রশাসকের দফতর থেকে তাদের এ সংক্রান্ত কোনও নির্দেশনা দেওয়া হয়নি। পরে বিকাল পৌনে ৪টায় অ্যাম্বুলেন্সে করে লাশ কারাগারে নেওয়া হয়। ৪টার দিকে লাশের সঙ্গে তিন জনকে কারাগারে ঢুকতে দেওয়া হয়। লাশ দেখার জন্য কারা অভ্যন্তরে মাত্র পাঁচ মিনিট লাশ থাকতে দেওয়া হয়।
শাহরুখের আইনজীবী মিজানুর রহমান মিন্টু বলেন, শাহরুখকে প্যারোলে মুক্তির জন্য জেলা প্রশাসক বরাবর আবেদন করা হয়েছিল। কিন্তু আবেদন গ্রহণ করা হয়নি।
বরিশালের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উপমা ফারিসা প্যারোলে মুক্তির আবেদন পাওয়ার কথা স্বীকার করেছেন। তিনি বলেন, ‘আমার কাছে প্যারোলে মুক্তির একটি আবেদন আসে। আবেদনটি জেলা প্রশাসক বরাবর ছিল। তিনি অফিসে না থাকায় আবেদনটি তার হোয়াটস অ্যাপে পাঠিয়েছি। ডিসি স্যার বলেছেন, আসামি শাহরুখের স্বজনদের কারাফটকে লাশ নিয়ে দেখা করানোর ব্যবস্থা করাতে। ডিসি স্যারের কথাটাই স্বজনদের আমি বলেছি।’

পিটিয়ে মুক্তিযোদ্ধার হাত-পা ভেঙে দিলেন ছাত্রলীগ নেতা