যুদ্ধক্ষেত্রে কোনো যুদ্ধবিরতি নেই: ইসরায়েল

সিটিজেন ডেস্ক

যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনার ঝড় বইছে। তবে এর প্রতিক্রিয়ায় ইসরায়েলি সেনাবাহিনীর চিফ অব স্টাফ ইয়াল জামির জানিয়েছেন, লেবাননের সঙ্গে কোনো যুদ্ধবিরতি চলছে না। সেইসঙ্গে লেবাননে আরও হামলার ইঙ্গিত দেন তিনি।
দক্ষিণ লেবাননে মোতায়েন ইসরায়েলি সেনাদল পরিদর্শনে গিয়েছিলেন ইয়াল জামির। এ সময় তিনি বলেন, যুদ্ধক্ষেত্রে কোনো যুদ্ধবিরতি নেই। আপনাদের লড়াই চালিয়ে যেতে হবে। উত্তর ইসরায়েলের জনপদগুলো থেকে সরাসরি ও পরোক্ষ হুমকি দূর করতে হবে। ‘সন্ত্রাসীদের’ অবকাঠামো ধ্বংস ও তাদের খুঁজে বের করে নির্মূল করতে হবে।
তিনি আরও বলেন, রাজনৈতিক নেতৃত্ব আমাদের এমন একটি অবস্থানে থাকার লক্ষ্য নির্ধারণ করে দিয়েছে, যাতে ইসরায়েলি জনপদগুলোতে সরাসরি কোনো হামলা না হয়। আমরা সেই লক্ষ্যে পৌঁছেছি এবং বর্তমানে এ অবস্থানেই আছি। আমাদের হয়তো এখানেই অবস্থান করতে হবে।
উল্লেখ্য, গত ২ মার্চ থেকে লেবাননে স্থল অভিযান পরিচালনা করছে ইসরায়েলি বাহিনী। তাদের হামলায় অন্তত ২ হাজার ২৯০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েক হাজার মানুষ। পাশাপাশি বাস্তুচ্যুত হয়ে অন্তত ১২ লাখ মানুষ মানবেতর জীবন-যাপন করছেন। গত ২৩ এপ্রিল ইসরায়েল ও লেবাননের সংশ্লিষ্ট পক্ষের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ তিন সপ্তাহের জন্য বৃদ্ধির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল।
সূত্র: দ্য জেরুজালেম পোস্ট, আল জাজিরা

দক্ষিণ লেবাননে পানি শোধনাগারে ইসরায়েলি হামলা 