ঢাকাকে সবুজ শহরে রূপান্তরিত করতে চাই: ডিএসসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম বলেছেন, আমরা ঢাকা শহরকে আগের মতো সবুজ শহর হিসেবে রূপান্তরিত করতে চাই। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে রাজধানীর কাকরাইল মসজিদ মোড়ে গুলিস্তান থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত রোড মিডিয়ান ও ফুটপাতে সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।
প্রশাসক আব্দুস সালাম বলেন, গুলিস্তান জিরো পয়েন্ট হতে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত রাস্তাটিকে একটি আইডিয়াল এবং মডেল রাস্তা হিসেবে গড়ে তুলতে চাই। আজকের এই রাস্তাটি সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে বিভিন্ন আকৃতি ও নান্দনিক ডিজাইনের মোট ৫৪ টি ফুলের টব স্থাপন করা হবে। যার মধ্যে বাগানবিলাস, কামিনীসহ বিভিন্ন ফুলগাছের টব থাকবে।
তিনি আরও বলেন, প্রত্যেক মানুষই তার বাড়ির আঙিনাকে সুন্দর করে সাজাতে চায়। আমরা পুরো ঢাকা শহরকে সুন্দর করে সাজাতে চাই। আমাদের প্রধানমন্ত্রী ক্লিন এবং গ্রিন সিটি গঠনের যে প্রত্যয় ব্যক্ত করেছেন, তার অংশ হিসেবে কাকরাইল থেকে আমরা শুরু করলাম। এটা পুরো ঢাকা শহরে আমরা করবো।
আব্দুস সালাম বলেন, ধানমন্ডির পুরো রেসিডেন্সিয়াল এরিয়াকেও আমরা সুন্দরভাবে ক্লিন এবং গ্রিন সিটি হিসেবে দ্বিতীয় ধাপে আমরা নিয়ে আসবো। সেখানেও আমরা সৌন্দর্যবর্ধনের চেষ্টা করবো।
এসময় ঢাকা শহরকে সবুজে রূপান্তরিত করার জন্য নগরবাসীকে অন্তত একটি করে গাছ লাগানোর অনুরোধ জানান ডিএসসিসি প্রশাসক। পাশাপাশি যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলার অনুরোধ করেন তিনি।

ধানমন্ডি লেকে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ডিএসসিসির 