শিরোনাম

ময়মনসিংহে চাঁদা বন্ধের দাবিতে মহাসড়কে বিক্ষোভ

ময়মনসিংহ সংবাদদাতা
ময়মনসিংহে চাঁদা বন্ধের দাবিতে মহাসড়কে বিক্ষোভ
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ত্রিশালে চাঁদা আদায় বন্ধের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশার চালকরা। এর ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়।

রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ত্রিশাল বাসস্ট্যান্ড থেকে এক কিলোমিটার সামনে ইভা ফিলিং স্টেশনের পাশে মহাসড়ক অবরোধ করেন চালকরা। পরে পুলিশ এসে চালকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

সিএনজি চালকরা জানিয়েছেন, সড়কে বর্তমানে চাঁদার পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়েছে। ফলে ক্ষুব্ধ হয়ে সিএনজিচালিত অটোরিকশার চালকরা মহাসড়ক অবরোধ করেন। পরে পুলিশ এসে জনভোগান্তির বিষয়টি বুঝালে চালকরা মহাসড়ক থেকে সরে যান।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন বলেন, ত্রিশালে পরিবহন থেকে চাঁদা আদায় করা হয় না। ময়মনসিংহ শহরে চাঁদা আদায় করা হচ্ছে, এমন অভিযোগ তুলে ত্রিশালের চালকরা একত্রিত হয়ে মহাসড়কে অবরোধ করেন। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

/এসআর/