স্বাধীনতার ৫৫ বছরেও পাকা হয়নি সড়ক

স্বাধীনতার ৫৫ বছরেও পাকা হয়নি সড়ক
কিশোরগঞ্জ সংবাদদাতা

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার রাউতি ইউনিয়নের শিবপুর বাজার থেকে মেছগাঁও পর্যন্ত কাঁচা সড়কটি স্বাধীনতার ৫৫ বছরেও পাকা হয়নি। সড়কটিতে খানাখন্দে ভরা। এর ফলে ভোগান্তিতে পড়ে আশপাশ গ্রামের প্রায় ২ হাজার মানুষ।
শুক্রবার (১৭ এপ্রিল) সরজমিন গিয়ে দেখা যায়, সড়কের অবস্থা খুবই বেহাল। একটু বৃষ্টি হলে কাদাপানিতে তলিয়ে যায়। এই সড়ক দিয়ে যাতায়াতে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষসহ শিক্ষার্থীরা।
শিবপুর গ্রামের কৃষক লক্ষু মিয়া, লিটন মিয়া, আবেদ আলী, আব বক্কর, তানু মিয়া, বাবুল মিয়া, আবদুর রহমান, তাহের মিয়া ও মতি মিয়া জানায়, কাঁচা সড়কের কারণে কৃষি পণ্য বাজারে নিতে কোনো যানবাহন মেলে না।
শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম বলেন, স্বাধীনতার ৫৫ বছর পরও সড়কটি পাকাকরণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বর্ষা মৌসুমে সড়কটি দিয়ে ভ্যান, অটোরিকশা, মোটরসাইকেলসহ কোনো যানবাহনই নির্বিঘ্নে চলাচল করতে পারে না।
রাউতি ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বিক্কু মিয়া বলেন, সড়কটি অনেক নিচু। তাই মাটি দিয়ে উঁচু করতে হবে, তারপর পাকা করতে হবে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউপি সদস্যদের বহুবার বলেছি, কেউ বিষয়টি নিয়ে কাজ করছে না।
এলজিইডির তাড়াইল উপজেলা প্রকৌশলী জাহিদুল হাসান বলেন, উপজেলার রাউতি ইউনিয়নের শিবপুর বাজার থেকে মেছগাঁও রোড পর্যন্ত সোয়া এক কিলোমিটার কাঁচা সড়কটি সরকারি তালিকাভুক্ত করা হয়েছে। পর্যায়ক্রমে এ সড়কটি পাকা করা হবে।