শিরোনাম

মমেক হাসপাতালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

ময়মনসিংহ সংবাদদাতা
ময়মনসিংহ সংবাদদাতা
মমেক হাসপাতালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল। ছবি: সিটিজেন জার্নাল

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশু মারা গেছে। এতে হাসপাতালটিতে গত ১৭ মার্চ থেকে এ পর্যন্ত হামের প্রাদুর্ভাবে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জনে। রবিবার (২৬ এপ্রিল) সকালে হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

সবশেষ মারা যাওয়া সাড়ে তিন মাস বয়সী শিশু আরিশা ত্রিশাল উপজেলার হরিরামপুর গ্রামের আরাফাত হোসেনের মেয়ে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মমেক হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার দুপুর সোয়া দুইটার দিকে শিশুটির মৃত্যু হয়।

এদিকে, শনিবার (২৫ এপ্রিল) সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে আরও ২৮ শিশু মমেক হাসপাতালের ভর্তি হয়েছে। এতে বর্তমানে হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে মোট ৮৪ শিশু চিকিৎসাধীন রয়েছে।

হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে এক শিশু মারা গেছে। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে আরও ৩৩ শিশু।

/এফআর/