মুন্সিগঞ্জে প্রতিপক্ষের বাড়িতে এলোপাতাড়ি গুলি, আহত ১৫

মুন্সীগঞ্জ সংবাদদাতা

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় দুই পক্ষের পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের বাড়িতে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় ১৫ জন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের মধ্যে মিনু বেগম ও মিজানুর রহমানের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন পুলিশ।
রবিবার (৮ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বাঘড়া ইউনিয়নের রুদ্রপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাতে ৩ জনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন– হারুন খান, মান্নান খান ও মহসিন খান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতে পূর্ব বিরোধের জেরে স্থানীয় হারুন খাঁন ও মান্নান খাঁনের সঙ্গে একই বংশের মিজান খাঁনের বাগবিতণ্ডা হয়। এ সময় মান্নান বন্দুক দিয়ে মিজানকে আঘাত করেন। বিষয়টি জানাজানি হলে মিজানের বাবা খোরশেদ খান মান্নানকে গালিগালাজ করেন। মান্নান ক্ষিপ্ত হয়ে দলবলসহ আগ্নেয়াস্ত্র নিয়ে রাত সাড়ে ৯টার দিকে মিজানের বাড়িতে হামলা চালান ও এলোপাতাড়ি গুলিবর্ষণ করেন।

এসময় অতর্কিত গুলিতে মিজানুর রহমান, মিনু বেগম, জয়তন বেগম, কাজল বেগম, ইভা, বন্যা, নুপুর বেগম, আয়ান, ফাহিমা, দোলন, আলামিন, খোরশেদ খাঁ, মোস্তাকিম, ইদ্রিস খাঁ ও সাফি বেগম গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. ফিরোজ কবির বলেন, ঘটনার পর ওই এলাকায় অভিযান চালিয়ে পিস্তল, একনলা বন্দুক ও ৮২ রাউন্ড গুলিসহ ৩ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনাস্থলে পরিস্থিতির স্বাভাবিক রয়েছে।