শিরোনাম

মুন্সিগঞ্জে ভোটকেন্দ্রের পাশে ককটেল বিস্ফোরণ

মুন্সীগঞ্জ সংবাদদাতা
মুন্সিগঞ্জে ভোটকেন্দ্রের পাশে ককটেল বিস্ফোরণ
ঘটনা স্থলে আইনশৃঙ্খলা বাহিনী। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে মুন্সিগঞ্জের একটি ভোটকেন্দ্রের পাশে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলা মোল্লাকান্দি ইউনিয়নের মাকাহাটি উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৭টা থেকে কেন্দ্রটিতে ভোটগ্রহণ শুরু হয়, চলছিল শান্তিপূর্ণ ভোট। তবে সকাল সাড়ে ১০টার দিকে কেন্দ্রের অদূরে কয়েক দফা ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়।

এসময় ভোটারদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ভোটকেন্দ্রের ভেতরে কোনো ধরনের সমস্যা হয়নি বলে জানিয়েছে পুলিশ।

মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. ফিরোজ কবির জানান, খবর পেয়ে ঘটনাস্থলের পরিস্থিতি দ্রুত সময়ের মধ্যে নিয়ন্ত্রণে নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

/এসআর/