যুদ্ধের প্রভাব পড়লেও খাদ্য সংকট হবে না: কৃষিমন্ত্রী

কুমিল্লা সংবাদদাতা

বিশ্বজুড়ে যুদ্ধের প্রভাব পড়লেও দেশে খাদ্য সংকটের আশঙ্কা নেই বলে জানিয়েছেন কৃষি, খাদ্য ও প্রাণিসম্পদ বিষয়ক মন্ত্রী আমিন উর রশীদ ইয়াছিন। তিনি বলেন, আগামী জুন-জুলাই পর্যন্ত দেশের খাদ্য মজুদ রয়েছে এবং আমদানির চেয়ে দেশীয় উৎপাদনই বেশি।
বুধবার (১৮ মার্চ) দুপুরে কুমিল্লা আদর্শ সদর উপজেলার শিমপুর গ্রামে খাদ্য মন্ত্রণালয়ের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় উপকারভোগীদের মাঝে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আমিন উর রশীদ বলেন, যুদ্ধের প্রভাব সারা বিশ্বেই পড়বে। তবে আমাদের দেশে খাদ্যের কোনো সংকট হবে না। আমরা যে পরিমাণ খাদ্য আমদানি করি, তার চেয়ে বেশি উৎপাদন করি। ইতোমধ্যে বৃষ্টি শুরু হয়েছে, যা কৃষি উৎপাদন আরও বাড়াতে সহায়ক হবে।
তিনি বলেন, বিদেশ থেকে আমদানিকৃত চালের গুণগত মান যাচাই-বাছাই ছাড়া তা উপকারভোগীদের মাঝে বিতরণ করা হবে না। এ জন্য চট্টগ্রাম বন্দরে প্রয়োজনীয় জনবল নিয়োগ করা হয়েছে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মু. রেজা হাসান, জেলা খাদ্য কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।