শিরোনাম

আগামী ৩ মাসের মধ্যে হেলথ কার্ড বিতরণ: স্বাস্থ্যমন্ত্রী

মনোহরদী ও বেলাবো (নরসিংদী) প্রতিনিধি
আগামী ৩ মাসের মধ্যে হেলথ কার্ড বিতরণ: স্বাস্থ্যমন্ত্রী
মনোহরদী উপজেলা পরিষদ হল রুমে অনুদান বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। ছবি: সিটিজেন জার্নাল

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, আগামী ৩ মাসের মধ্যে হেলথ কার্ড বিতরণ করা হবে। এটি একটি বিজ্ঞান সম্মত ডিজিটাল কার্ড, আপনি কোথায় কোন ডাক্তার দেখিয়েছেন তার সমস্ত রেকর্ড থাকবে।

বুধবার (১৮ মার্চ) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ হল রুমে অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, আমরা নির্বাচনের প্রতিশ্রুতি যা দিয়েছি তা বাস্তববায়ন শুরু করেছি। পর্যায়ক্রমে প্রতি মাসে সারা দেশে ফ্যামিলি কার্ড বিতরণ করবো। কৃষি ঋণের ১০ হাজার টাকা সমদয় সুদসহ মওকুফ করা হয়েছে। আগামী মাসের মধ্যে আপনাদের কৃষক কার্ড দেওয়া হবে। এভাবে আমরা প্রত্যেকটা মন্ত্রণালয়ে সজাগ দৃষ্টি রেখে কাজ শুরু করছি। যাতে করে জণগণের উপকার হয়। এই সরকার দায়বদ্ধ সরকার।

মন্ত্রী আরও বলেন, গত সরকার সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে ১০টি টাকাও ফান্ড রেখে যায়নি। এরমধ্যে আমরা প্রত্যেক ইউনিয়নের মসজিদ, মন্দির, গোরস্থানের জন্য ৩০ লাখ টাকা করে বরাদ্দ করেছি। আপনারা সহযোগিতা করলে দুর্নীতি ও মাদকমুক্ত একটি সুন্দর সমাজ উপহার দিতে পারবো ইনশাআল্লাহ।

মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সজিব মিয়া, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন প্রমুখ।

স্বাস্থ্যমন্ত্রী উপজেলার ২৮২ জন দুঃস্থ ও গরীব মানুষের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধামন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে অনুদান বিতরণ করেন।

/এসআর/