নেতাকর্মী চাঁদাবাজিতে জড়ালে ডাবল অ্যাকশন: খায়রুল কবির

নরসিংদী প্রতিনিধি

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, আমার দলের কোনো নেতাকর্মী চাঁদাবাজিতে জড়ালে তাদের বিরুদ্ধে ডাবল অ্যাকশন নেওয়া হবে। আমি জেলার এসপি ও ওসি সাহেবকে বলে দিয়েছি চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে।
বুধবার (১৮ মার্চ) দুপরে নরসিংদী সদর উপজেলার সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অসহায় জনসাধারণের মাঝে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
খায়রুল কবির খোকন বলেন, বিএনপি সরকার চাঁদাবাজ ও দুর্নীতি মুক্ত সমাজ করতে অঙ্গীকারবদ্ধ। চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে আমরা জিরো ট্রলারেন্স নীতিতে বিশ্বাসী।
তিনি বলেন, কে কোন দলের তা দেখা হবে না। আমরা দেখবো সে অপরাধী কি-না, যদি কেউ বিএনপির নাম ভাঙিয়ে অপরাধ করে তাহলে তাদের বিরুদ্ধে ডাবল অ্যাকশন নেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল ইসলাম, নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-মামুনসহ রাজনৈতিক দলের নেতাকর্মী ও প্রশাসনিক কর্মকর্তারা।