কুষ্টিয়ায় গ্যাস ট্যাংকার-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৫

কুষ্টিয়া সংবাদদাতা

কুষ্টিয়া সদর উপজেলার বাইপাস সড়কে গ্যাস ট্যাংকারের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার দিকে বাইপাস সড়কের ফিলিং স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন চৌড়হাস হাইওয়ে পুলিশের ওসি আবু ওবায়েদ।
নিহতদের মধ্যে তিনজন নারী ও দুজন পুরুষ রয়েছেন। তারা হলেন- সদর উপজেলার খাজা নগর এলাকার আশরাফুল , অটোরিকশার চালক জাকারিয়া, যাত্রী আমেনা খাতুন ও কমেলা খাতুন। অপর নারীর পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। তারা সবাই অটোরিকশায় করে খাজানগরের দিকে যাচ্ছিলেন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল বন্ধ থাকে।
২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমাম বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত দুজন পুরুষের মরদেহ হাসপাতালে আনা হয়েছে।
কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু ওবায়েদ বলেন, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে। ট্রাকচালক পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।