কর্মচারীর ছুরিকাঘাতে ইবির বিভাগীয় প্রধান আসমা সাদিয়ার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে ছুরিকাঘাতে হত্যা করেছে একই বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ফজলুর রহমান।
বুধবার (৪ মার্চ) বিকাল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনের সমাজকল্যাণ বিভাগে এ ঘটনা ঘটে।
জানা যায়, আসমা সাদিয়া রুনাকে তার নিজ কক্ষে ছুরিকাঘাত করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কর্মচারী ফজলুর রহমান। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া সদর হাসপাতালের আরএমও ডা. ইমাম হোসাইন ।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, আসমা সাদিয়া রুনাকে ছুরিকাঘাতের পর ফজলুর রহমান নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এমন অবস্থায় তাকে দেখতে পান কয়েকজন শিক্ষার্থী।
খবর পেয়ে প্রক্টরিয়াল বডি ও ইবি থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয়ের রক্তাক্ত দেহ উদ্ধার করেন।
আশঙ্কাজনক অবস্থায় দুজনকে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে আসমা সাদিয়া রুনাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক ও হাসপাতালের আরএমও ডা. ইমাম হোসাইন।