মাদকের টাকা না পেয়ে নিজ বাড়িতে আগুন

মাদকের টাকা না পেয়ে নিজ বাড়িতে আগুন
কুষ্টিয়া সংবাদদাতা

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় মাদকের টাকা না পেয়ে নিজ বাড়িতে আগুন দিয়েছেন এক যুবক। খবর পেয়ে পাশের উপজেলা ভেড়ামারা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের মশাউড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা যায়, দৌলতপুর উপজেলার মশাউড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে ইমরান হোসেন মাদক সেবনের জন্য পরিবারের কাছে টাকা দাবি করেন। পরিবারের সদস্যরা টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষুব্ধ হয়ে তিনি ঘরে আগুন লাগিয়ে দেন। মুহূর্তেই আগুনে ঘরসহ আসবাবপত্র পুড়ে যায়।
ইমরানের বাবা রবিউল ইসলাম বলেন, ‘আমি বাজারে ছিলাম। খবর পেয়ে বাড়িতে এসে দেখি আগুনে বসত ঘরসহ সবকিছু পুড়ে গেছে।’ আগুন লাগানোর বিষয়ে জানতে চাইলে তিনি বিস্তারিত কিছু বলতে চাননি।
ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরিবারের একজন ইচ্ছাকৃতভাবে এই আগুন লাগিয়েছেন বলে তারা জানতে পারেন।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান স্থানীয় সাংবাদিকদের বলেন, ‘জানতে পেরেছি, ওই পরিবারের এক মাদকাসক্ত ছেলে এ ঘটনা ঘটিয়েছে। ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’