বিএনপি নেতার অফিস লক্ষ্য করে গুলি-ককটেল বিস্ফোরণ, গুলিবিদ্ধ ১

কুষ্টিয়া সংবাদদাতা

কুষ্টিয়ার ভেড়ামারায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলুর ব্যক্তিগত অফিস লক্ষ্য করে গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ সময় শুকুর আলী নামের এক চায়ের দোকানদার গুলিবিদ্ধ হন। শনিবার (৭ মার্চ ) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার রাত ৯টার দিকে ৪-৫ জন দুর্বৃত্ত আগ্নেয়াস্ত্র ও ককটেল নিয়ে ভেড়ামারা পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলুর অফিসের দিকে আসে। এ সময় তারা উপজেলা যুবদল নেতা ও বালু ব্যবসায়ী উজ্জ্বলকে খুঁজতে থাকে। পরে ডাবলুর অফিস লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে ও কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় তারা। এর ফলে অফিসের পাশে চায়ের দোকানদার শুকুর আলী গুলিবিদ্ধ হন। পরে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
গুলিবিদ্ধ চা দোকানি শুকুর আলী বলেন, ‘হঠাৎ একটি গুলি আমার গলায় এসে লাগে। প্রাথমিক চিকিৎসা শেষে আমি এখন সুস্থ আছি।’
পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু বলেন, ‘আমার অফিসে দুর্বৃত্তরা গুলি ও ককটেল ছুড়েছে। এতে চা দোকানি শুকুর আলী গুলিবিদ্ধ হয়েছেন। আমি এর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।’
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, ‘দক্ষিণ রেলগেট এলাকায় দুর্বৃত্তরা গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। একজন আহত হয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। দুর্বৃত্তদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’