ভারতে পাড়ি দেওয়া সাবেক এমপি জোয়াহেরুলের মরদেহ দেশে ফিরলো

বেনাপোল-সংবাদদাতা

অবৈধ পথে ভারতে গিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া টাঙ্গাইল-৮ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলামের মরদেহ দেশে ফিরেছে।
রবিবার (১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে তার মরদেহ বাংলাদেশে আনা হয়।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ সাখাওয়াত হোসেন জানান, ট্রাভেল পারমিটের মাধ্যমে কলকাতায় মৃত বাংলাদেশের সাবেক একজন এমপির মরদেহ বেনাপোল দিয়ে দেশে ফিরেছে। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে মরদেহ তার আত্মীয়স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর একাধিক মামলার আসামি জোয়াহেরুল ইসলাম অবৈধ পথে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে আশ্রয় নেন। সূত্র জানায়, গত সপ্তাহে তিনি অসুস্থ হয়ে পড়লে কলকাতার দমদম এলাকার ফিনিক্স মেডিক্যাল সেন্টারে তাকে ভর্তি করা হয়। সেখানে এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর গত শুক্রবার (২৭ মার্চ) রাত ১০টার দিকে তিনি মারা যান। চিকিৎসকদের ভাষ্যমতে, মাল্টি অর্গান ফেইলিওর বা শরীরের একাধিক অঙ্গ বিকল হয়ে যাওয়ার কারণে তার মৃত্যু হয়েছে।
জানা যায়, মৃত্যুর সময় তার পাশে স্ত্রী ও এক মেয়ে উপস্থিত ছিলেন। অসুস্থতার খবর পেয়ে তার মেয়ে জাকিয়া ইসলাম বিদেশ থেকে কলকাতায় আসেন। তার স্ত্রী আগে থেকেই মেডিকেল ভিসায় সেখানে অবস্থান করছিলেন।
জোয়াহেরুল ইসলাম একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। মূলধারার রাজনীতিতে আসার আগে তিনি টাঙ্গাইলের করটিয়া সরকারি সা’দত কলেজ ছাত্র সংসদের দুইবার ভিপি নির্বাচিত হন। ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।