শিরোনাম

সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা
সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে ৪ শ্রমিকের মৃত্যু
মরদেহ। প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে ৪ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (২০ মে) বিকালে ৪টার দিকে উপজেলার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের গলানিয়া গ্রামে ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই গ্রামের মমসার, উত্তর গলানিয়া পশ্চিমপাড়ার ইমাম হোসেন, হৃদয় মিয়া এবং ধর্মতীর্থ গ্রামের আরমান।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের জানান, শুনেছি, ৪ শ্রমিক নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

সরাইল ফায়ার সার্ভিসের স্টেশন লিডার রিয়াজ মোহাম্মদ জানান, খবর পাওয়ার পর দমকল বাহিনীর সদস্যরা মরদেহ উদ্ধারের কাজ শুরু করে। সেপটিক ট্যাংকের ভেতরে বিষাক্ত গ্যাস জমে এই দুর্ঘটনা ঘটতে পারে। তবে তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।

/এসআর/