কৃষিতে নিরবচ্ছিন্ন জ্বালানি দেবে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর

কৃষিতে নিরবচ্ছিন্ন ডিজেল ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকার তৎপর রয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। একই সঙ্গে দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই বলেও দাবি করেছেন তিনি
শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
তিনি বলেন, দেশে কোনো তেলের সংকট নেই। বিগত সময়ে বিভিন্ন জেলায় তাদের পাম্পগুলোতে যে তেলের চাহিদা ছিল, এখন তার চেয়ে বেশি দেওয়া হচ্ছে। ইরানে যুদ্ধ চলছে, তাই পৃথিবীর সব দেশেই তেলের সংকট চলছে।
পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, সরকার তেল সরবরাহের চেষ্টা করে যাচ্ছে। কিছু অসাধু ব্যবসায়ীরা বিভিন্ন কৌশলে সংকট সৃষ্টি করতে চাচ্ছে। স্থানীয় প্রশাসনকে বলবো জ্বালানি তেলের বিষয়টি নিয়মিত মনিটরিং করতে হবে। তিনি সরকারের সকল কর্মকাণ্ডে দুর্নীতিকে জিরো টলারেন্স করার কথা উল্লেখ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য (এমপি) শহিদুল ইসলাম বাবুল, ফরিদপুর-৩ আসনের এমপি নায়ার ইউসুফ আহমেদ, পাউবোর প্রধান প্রকৌশলী শাজাহান সিরাজ, তত্বাবধায়ক প্রকৌশলী সুলতান মাহমুদ, জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা, এসপি নজরুল ইসলাম, নিবার্হী প্রকৌশলী রাকিব হাসান প্রমুখ।