শিরোনাম

দেশে পর্যাপ্ত জ্বালানি তেলের মজুত রয়েছে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

কিশোরগঞ্জ সংবাদদাতা
দেশে পর্যাপ্ত জ্বালানি তেলের মজুত রয়েছে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলম। ছবি: সংবাদদাতা

পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলম বলেছেন, যেখানেই যাই সেখানেই এক হাজার, ৫০০, ৭০০ মোটরসাইকেলের লাইন। হঠাৎ করে কী এমন হয়েছে যে এক সঙ্গে কয়েক হাজার মোটরসাইকেল বেড়ে গেল? এ গাড়িগুলো কোথায় থেকে এসেছে? হঠাৎ করে কেন এ রকম অবস্থা?

শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে কিশোরগঞ্জের কুলিয়ারচরে দুই হাজারেরও অধিক কৃষক ও কৃষাণীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলম বলেন, দেশে পর্যাপ্ত জ্বালানি তেলের মজুত রয়েছে। সরকার আগের মতোই সাপ্লাই দিচ্ছে। যদি দেখা যেত সরকার পর্যাপ্ত সাপ্লাই দিতে পারে নাই, তাহলে বলা যেত তেলের সংকট আছে। যদি একটি পাম্পে গিয়ে দেখেন পাঁচ হাজার লিটারের মধ্যে এই মাসে বিক্রি হয়েছে আট হাজার লিটার বা নয় হাজার লিটার। তার মানে সাপ্লাই চেইন ঠিক আছে, চাহিদাটা বেড়ে গেছে।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার জনবান্ধব সরকার, এই সরকার জনগণের সরকার। ফলে বিশ্বের বিভিন্ন দেশে জ্বালানি তেলের দাম বাড়লেও জনগণের কথা চিন্তা করে সরকার এই খাতে ভর্তুকি দিচ্ছে, ফলে বাংলাদেশে এখনো জ্বালানি তেলের দাম বাড়েনি।

/এসআর/