১৯ দিন পর মির্জা আব্বাসকে কেবিনে স্থানান্তর

নিজস্ব প্রতিবেদক

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের অবস্থা কিছুটা উন্নতির দিকে। শুক্রবার (৩ মার্চ) সকালে তাকে কেবিনে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।
এর আগে ১৯ দিন তিনি নিউরোসার্জিকাল আইসিইউতে (এনআইসিইউ) নিবিড় পর্যবেক্ষণে ছিলেন।
ডা. রফিকুল ইসলাম জানান, সকালে মির্জা আব্বাসের সহধর্মিণী আফরোজা আব্বাসের সঙ্গে তার কথা হয়েছে। ধীরে ধীরে তার অবস্থার উন্নতি হচ্ছে। আজ সকালে তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।
তিনি বলেন, কেবিনেই চিকিৎসকরা তাকে উন্নত ফিজিওথেরাপি দেবেন। যেহেতু ব্রেইনের জটিল অস্ত্রোপচার হয়েছে; সেজন্য চিকিৎকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে।
মির্জা আব্বাসের সুস্থতার জন্য তার পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলে জানান ডা. রফিক।
গত ১১ মার্চ ইফতারির সময়ে অসুস্থ হলে মির্জা আব্বাসকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। ১৩ মার্চ সেখানে তার মস্তিস্কে অস্ত্রোপচার করা হয়। ২ দিন আইসিইউতে থাকার পর ১৫ মার্চ ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।