শিরোনাম

নারিন্দায় এসি বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ

সিটিজেন ডেস্ক
নারিন্দায় এসি বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ
ছবি: সংগৃহীত

পুরান ঢাকার নারিন্দার মৈশুন্ডিতে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে একটি বাসায় শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) বিস্ফোরণের পর আগুন লেগে মা-বাবা ও ছেলে দগ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

দগ্ধ ব্যক্তিরা হলেন–মুক্তার বেপারী, তার স্ত্রী সেলিনা বেগম ও ছেলে সেলিম বেপারী। তাদের বাড়ি মৈশুন্ডিতে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বিষয়টি জানান।

/এসআর/