শিরোনাম

দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

রাজবাড়ী সংবাদদাতা
দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ
দৌলতদিয়া-পাটুরিয়া রুটে চলাচলকারী ফেরি।

বৈরি আবহাওয়া ও নৌ-দুর্ঘটনা এড়াতে রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ঈদে ঘরমুখো মানুষ।

মঙ্গলবার (২৬ মে) বেলা সোয়া ১১টার দিক থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে ঘাট কর্তৃপক্ষ।

যাত্রীরা বলছেন, এমনিতেই সড়কে গাড়ির চাপ বেশি থাকায় গাড়ি থেমে থেমে চলছে। এরপর এখন বৈরী আবহাওয়ায় ফেরি বন্ধ থাকায় ঘাটে অপেক্ষা করতে হচ্ছে। এতে ভোগান্তির সৃষ্টি হয়েছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, সকাল ১১টা ২০ মিনিটের পর হঠাৎ আকাশে মেঘ জমে পাটুরিয়া ও আরিচা ঘাট এলাকায় প্রচণ্ড ঝড় শুরু হয়। এসময় দুর্ঘটনা এড়াতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ ফেরি, লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে।

/এসবি/