শিরোনাম

সব ধর্মের মানুষের প্রতি আমার সমান দায়িত্ব: হাসনাত আবদুল্লাহ

কুমিল্লা সংবাদদাতা
সব ধর্মের মানুষের প্রতি আমার সমান দায়িত্ব: হাসনাত আবদুল্লাহ
র‌্যালি। ছবি: সংবাদদাতা

কুমিল্লা-৪ দেবীদ্বার আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ বলেছেন, আমার দায়িত্ব শুধুমাত্র মুসলমানদের না, সব ধর্মের মানুষের প্রতি। সবার প্রতি আমার সমান দায়িত্ব। আগামী ৫ বছরের জন্যে আপনাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার। আপনারা আমাকে সহযোগিতা করবেন, আপনাদের সহযোগিতা ছাড়া আমি সফল হতে পারবো না।

শুক্রবার (২০ ফেব্রিুয়ারি) সকাল সাড়ে ১১টায় দেবীদ্বার কালি মন্দিরে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হাসনাত আব্দুল্লাহ।

তিনি বলেন, আমাদের ধর্মীয় বিশ্বাস স্পষ্টতই আলাদা, কিন্তু আমাদের সামাজিক সম্প্রীতি-সাংস্কৃতিক সম্প্রীতি-অর্থনৈতিক সম্প্রীতি– এগুলো কিন্তু আমাদের অভিন্ন থাকবে।

ধর্ম-বর্ণ-গোত্র আমার কাছে প্রাধান্য পাবে না, নাগরিক হিসেবে যে সেবা দেওয়া প্রয়োজন সবাইকে সমানভাবে সেই সেবা অব্যাহত রাখবো।

আলোচনা শেষে বাংলাদেশ সেবাশ্রম যুবসংঘ-এর সকল ভক্তবৃন্দের উদ্যোগে ‘সত্য সেবা ধর্ম’ শ্লোগানকে সামনে রেখে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রার সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন।

/এসআর/