কুমিল্লায় উল্টে গেছে ফেনীগামী বাস, আহত ৫

কুমিল্লা সংবাদদাতা

ঢাকা থেকে ফেনী যাওয়ার পথে কুমিল্লায় একটি যাত্রীবাহী বাস উল্টে গেছে। এতে অন্তত ৫ যাত্রী আহত হয়েছেন। বৃষ্টি ও অতিরিক্ত গতির কারণে বাসটি উল্টে যেতে পারে বলে ধারণা করছে হাইওয়ে পুলিশ। গুরুতর আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার (১৯ মার্চ) রাত ১১টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে কুমিল্লার বুড়িচং উপজেলার কাবিলা এলাকায় উল্টে যায় বলে নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ওসি আ. মমিন।
ঘটনার খবর পেয়ে উদ্ধার কাজ চালায় চান্দিনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন।
স্টেশন লিডার হানজালা সিদ্দিকী বলেন, ঘটনাস্থলে এসে আমরা বাসের ভেতর থেকে দুইজন গুরুতর আহত যাত্রীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠিয়েছি।
তিনি আরও বলেন, যাত্রীদের সব মালামাল উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় কেউ নিহত হয়নি।
ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ওসি আ. মমিন জানান, দ্রুত সময়ের গাড়িটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে। যাত্রীদের গন্তব্যে যেতে হাইওয়ে পুলিশ সহযোগিতা করছে।