ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ

ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ
কুমিল্লা সংবাদদাতা

কুমিল্লায় সোনার বাংলা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল এবং মেঘনা এক্সপ্রেসের চারটি বগি লাইনচ্যুত হওয়ায় এক ঘণ্টারও বেশি সময় ঢাকা-চট্টগ্রাম রেলপথে আপ ও ডাউন উভয় লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছে। এতে ঢাকাসহ চট্টগ্রামের সঙ্গে সিলেট, ময়মনসিংহ, চাঁদপুর রুটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
বুধবার (২৪ জুন) রাত সাড়ে ৮টার দিকে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হাসানপুর স্টেশনে সোনার বাংলা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়। একই সময়ে চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী রেলওয়ে স্টেশন এলাকায় চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম জংশনের স্টেশন মাস্টার ওমর ফারুক।
এদিকে, নাঙ্গলকোট রেলওয়ে স্টেশনের মাস্টার জামাল উদ্দিন জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস গুণবতী স্টেশন অতিক্রম করে হাসানপুর স্টেশনের অদূরে ইঞ্জিন বিকল হয়ে আপ লাইনে আটকা পড়ে।
সোনার বাংলা এক্সপ্রেসের ইঞ্জিন বিকলের খবর পেয়ে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস ডাউন লাইন দিয়ে গুণবতী স্টেশন অতিক্রম করে হাসানপুরের দিকে যাওয়ার সময় মাঝপথে চার বগি লাইনচ্যুত হয়। এতে দুই লাইনেই ট্রেন আটকা পড়ায় ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
শেষ খবর পাওয়া পর্যন্ত, সোনার বাংলা এক্সপ্রেসের বিকল ইঞ্জিন ও মেঘনা এক্সপ্রেসের লাইনচ্যুত বগি উদ্ধারের চট্টগ্রাম থেকে উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করেছে বলে জানা গেছে।

ব্রহ্মপুত্র এক্সপ্রেস উদ্ধারে আসা ‘রিলিফ ট্রেন’ও লাইনচ্যুত