তনু হত্যা মামলা: জামিনে মুক্ত সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান

কুমিল্লা সংবাদদাতা

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যা ৭টা ৫ মিনিট কুমিল্লার কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. শাহ আলম খান।
তিনি বলেন, হাইকোর্টের জামিনের আদেশের পর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মঙ্গলবার সন্ধ্যায় হাফিজুর রহমানকে মুক্তি দেওয়া হয়েছে।
এর আগে ২ আগস্ট মামলার শুনানি শেষে হাফিজুর রহমানকে জামিন দেন হাইকোর্টের বিচারপতি জাকির আহমেদ ও বিচারপতি সাথীকা হোসাইনের বেঞ্চ।
চলতি বছরের ২২ এপ্রিল রাতে ঢাকার কেরানীগঞ্জের নিজ বাসভবন থেকে তনু হত্যা মামলায় হাফিজুর রহমানকে গ্রেপ্তার করে মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পরদিন তাকে কুমিল্লার আদালতে হাজির করা হলে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেপিবিআই। পরে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
পিবিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছিল, গ্রেপ্তারের পর হাফিজুর রহমানের ডিএনএ নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। পরীক্ষার পর ডিএনএ-সংক্রান্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়া হয়েছে।
২০১৬ সালের মার্চে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার ঘটনা দেশজুড়ে আলোচনার সৃষ্টি করে। দীর্ঘদিন ধরে মামলাটির তদন্ত চললেও হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন হয়নি। চলতি বছরের এপ্রিলে হাফিজুর রহমানকে গ্রেপ্তারের মাধ্যমে মামলায় প্রথমবারের মতো কোনো আসামিকে আটক করা হয়।