ব্রহ্মপুত্র এক্সপ্রেস উদ্ধারে আসা ‘রিলিফ ট্রেন’ও লাইনচ্যুত

ময়মনসিংহ সংবাদদাতা

ময়মনসিংহে লাইনচ্যুত হওয়া ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার উদ্ধার করতে আসা রিলিফ ট্রেনও লাইনচ্যুত হয়েছে।
বুধবার (১০ জুন) সকাল ১০টার দিকে ময়মনসিংহ স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় রিলিফ ট্রেনটির বগি লাইনচ্যুত হয়।
এর আগে সকাল সোয়া ৯টার দিকে ময়মনসিংহ নগরীর তিনকোনা পুকুরপাড় এলাকায় জামালপুর থেকে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারের চাকা লাইনচ্যুত হয়। এতে ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মো. আকতার হোসেন জানান, লাইনচ্যুত পাওয়ার কার উদ্ধারের জন্য ময়মনসিংহ শহরের কেওয়াটখালী লোকোশেড থেকে একটি উদ্ধারকারী ট্রেন পাঠানো হয়। ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় পৌছালে সেটির চাকাও লাইনচ্যুত হয়ে যায়।
তিনি বলেন, রিলিফ ট্রেনের চাকা উদ্ধারের কাজ চলছে। এটি উদ্ধার হলে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার উদ্ধার করা হবে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত, আহত অর্ধশত