শিরোনাম

কুমিল্লায় মন্দির-মসজিদের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ৩

কুমিল্লা সংবাদদাতা
কুমিল্লায় মন্দির-মসজিদের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ৩
ছবি: সংগৃহীত

কুমিল্লা শহরে ককটেল বিস্ফোরণে ৩ জন আহত হয়েছেন। শনিবার (৭ মার্চ) রাতে জেলার ঠাকুরপাড়া কালীগাছতলা মন্দিরে ও পাশের বাগানবাড়ি মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন– কালীগাছতলা শিব মন্দিরের পুরোহিত কেশব চক্রবর্তী, বাগানবাড়ি এলাকার সুজাত আলীর ছেলে আবদুল বারেক ও নজরুল ইসলামের ছেলে জিহাদ। তারা কুমিল্লা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

কুমিল্লা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি শ্যামল সাহা বলেন, সম্প্রীতির শহর কুমিল্লার শান্ত পরিবেশ নষ্ট করতে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে এ ধরনের ঘটনা ঘটাতে পারে। দোষীদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

ঘটনাস্থল পরিদর্শন শেষে কুমিল্লার পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন, শহরের ঠাকুরপাড়া এলাকায় কালীগাছতলা মন্দিরে শনি পূজা চলাকালে ৩ জন দুর্বৃত্ত একটি ব্যাগ হাতে নিয়ে প্রবেশ করেন। এ সময় একটি ককটেল পাশের বটগাছের নিচে ফেলে রাখে। পুরোহিত কেশব চক্রবর্তী ককটেল দেখার পর সরানোর চেষ্টা করেন। পরক্ষণেই ককটেলটি বিস্ফোরিত হলে তিনি আহত হন। দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার সময় পাশের বাগানবাড়ি মসজিদের ফটকের সামনে আরও দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে দুজন মুসল্লি আহত হন।

/এসআর/