চালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ৭
কুমিল্লা সংবাদদাতা

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ০৯: ৩৩

দুর্ঘটনাকবলিত ট্রাক। ছবি: সংগৃহীত
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় চালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে সাতজন নিহত হয়েছেন। সোমবার (১৩ এপ্রিল) দিবাগত রাত তিনটার দিকে উপজেলার হাসানপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আতহ হন আরও পাঁচজন।
নিহতরা হলো–আবজাল হোসেন (৩৫), সোহরাব হোসেন (৪০), আবু সালেক (৪২), সুমন মিয়া (২১), বিষু মিয়া (৩৪), আবু হোসেন (২৯) ও আবদুর রশিদ (৫৮)। তাদের সবার বাড়ি দিনাজপুর জেলায়।
এ ছাড়া আহত পাঁচজন হলেন– আমির আলী (৪৫), তরিকুল ইসলাম (৫০), জালাল হোসেন (৩৭), মো. আমিনুল ইসলাম (৩৮) ও জাহাঙ্গীর আলম (৪০)।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, দিনাজপুর থেকে ছেড়ে আসা চালবোঝাই ট্রাকটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। ট্রাকে চালের বস্তার ওপর বেশ কয়েকজন যাত্রীও ছিল। সোমবার দিবাগত রাত তিনটার দিকে হাসানপুর এলাকায় হঠাৎ ট্রাকের নিয়ন্ত্রণ হারান চালক। এ সময় ট্রাকটি উল্টে রাস্তার পাশের গভীর খাদে পড়ে যায়। এতে ওপরে থাকা ১৩ জন ট্রাকের নিচে চাপা পড়ে। তাতে সাতজন নিহত হয় এবং ছয়জন আহত হয়।
দাউদকান্দি হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার জানান, খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার হয়েছে। আহতদের দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নয়ন দে জানান, আহত পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য রাতেই মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

/এফআর/

পহেলা বৈশাখ বাঙালির শিকড়ে ফেরার দিন