শিরোনাম

ভোট কেনার ২ লাখ টাকাসহ জামায়াত নেতা আটক

কুমিল্লা সংবাদদাতা
ভোট কেনার ২ লাখ টাকাসহ জামায়াত নেতা আটক
জামায়াত নেতা হাবিবুর রহমান হেলালী। ছবি: সংবাদদাতা

কুমিল্লার মুরাদনগর উপজেলায় ভোটারদের মাঝে টাকা বিতরণের অভিযোগে জামায়াতে ইসলামীর এক নেতাকে আটক করেছে স্থানীয় জনতা। বুধবার (১১ ফেব্রুযারি) ১১টার দিকে উপজেলার সালিয়াকান্দি ইউনিয়নের নেয়ামতকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

এ সময় তার কাছ থেকে নগদ ২ লাখ টাকা উদ্ধার করা হয় বলে জানিয়েছে প্রশাসন।

আটক ব্যক্তির নাম হাবিবুর রহমান হেলালী। তিনি সালিয়াকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির। উপজেলার ধামঘর গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, বেলা ১১টার দিকে আটক আমির হাবিবুর রহমান হেলালী একটি প্রাইভেটকারে করে ছালিয়াকান্দি ইউনিয়নের নিয়ামতকান্দি গ্রামে গিয়ে ভোটারদের মাঝে গোপনে টাকা বিতরণ করেন। এসময় স্থানীয় জনগণ তাকে আটক করেন।

স্থানীয়দের দাবি, হাবিবুর রহমান হেলালীর কাছে দুটি বান্ডিলে দুই লাখ টাকা পাওয়া গেছে।

খবর পেয়ে উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাসান খান ঘটনাস্থলে উপস্থিত হন। এসময় প্রাইভেটকার জব্দ করা হয় এবং গাড়ির চালকসহ দুজনকে মুরাদনগর থানায় সোপর্দ করা হয়।

অভিযোগ

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাসান খান বলেন, ঘটনাটি যেহেতু ম্যাজিস্ট্রেটের সামনে সংগঠিত হয়নি। তাই আটক ব্যক্তির বিরুদ্ধে মোবাইল কোর্ট আইনে ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই। এটি জুডিশিয়ারি তদন্ত কমিটির মাধ্যমে ব্যবস্থা নেওয়ার জন্য মুরাদনগর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

এ ঘটনায় বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী মো, খোরশেদ আলম বাদী হয়ে মুরাদনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, জামায়াতে ইসলামীর প্রার্থী ইউছুফ সোহেল নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন। তিনি বাংলাদেশ জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

টাকার দায় অস্বীকার করে আটক হাবিবুর রহমান হেলালী বলেন, সাংগঠনিক নিয়ম অনুযায়ী আমি এসেছি।

/এসআর/